আফগানিস্তান
আন্তর্জাতিক

সাংবাদিক এখন ইটভাটার শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক: এক সময় আফগানিস্তানের নানা মানুষের নানা দুর্দশা নিয়ে সংবাদ সংগ্রহ করতেন জবিউল্লাহ ওয়াফা। আজ তিনিই সংবাদের শিরোনামে। পরিবারের ১০ সদস্যের পেট বাঁচাতে ইটভাটার শ্রমিক হিসাবে কাজ করছেন এই আফগান সাংবাদিক।

আফগানিস্তানের বাদগিস প্রদেশের পশ্চিম ফিরজ কোহ শহরে একটি সংবাদমাধ্যমের জন্য রিপোর্ট করতেন তিনি। এএনআই।

গণতান্ত্রিক সরকারের পতনের পর আয়ের উৎস হারানো হাজার হাজার আফগানের মধ্যে তিনিও একজন। খামা প্রেস নিউজ এজেন্সির খবরে বলা হয়, তিনি গত ১০ বছর ধরে বাদগিস প্রদেশে সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন। কিন্তু স্থানীয় মিডিয়ার আর্থিক বিপর্যয়ের কারণে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন। দু’মাস বেকার থাকার পর অগত্যা অন্য কাজ না পেয়ে শ্রমিকের কাজে নেমে পড়েন।

ওয়াফা বলেন, ‘বিদ্রোহী গোষ্ঠীর দখলের পর, কর্তৃপক্ষ আমাকে ছাঁটাই করেছে। আমার পরিবারকে খাওয়ানোর জন্য আমি আমার বাবার সঙ্গে ইট তৈরির কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। তাতে কী! এটাও কাজ।’ তিনি জানান, শত শত আফগান সাংবাদিকের অবস্থা এখন তার মতোই। এই শ্রেণির লোকদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

কাবুলের পতনের পর আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হওয়ায় এবং বিদ্রোহী গোষ্ঠীর হুমকির মুখে দেশটির দেড় শতাধিক গণমাধ্যম ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। স্থানীয় আরেক সাংবাদিক প্রেস নিউজকে বলেন, ‘মিডিয়া বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল, কিন্তু এখন কোনো বিজ্ঞাপন নেই। সমস্যা এ কারণেই প্রকট হয়েছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা