ফয়সাল বিন ফারহান আল সৌদ
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সৌদির গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে ইরানের সঙ্গে চার দফা গোপন বৈঠক করেছে সৌদি আরব। মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে আঞ্চলিক শক্তিধর দেশ দু’টির মধ্যে বৈরী সম্পর্ক চলছিল। সম্প্রতি সম্পর্কের উন্নতি ঘটাতে দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেছেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ- এর বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দু’টির মধ্যে সমঝোতা বৈঠক সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। তবে কোথায় এই বৈঠক হয়েছে এবং বৈঠকে কারা প্রতিনিধিত্ব করেছেন তা জানানো হয়নি। মূলত রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নেতৃত্বাধীন ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে চাইছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হলো।

রোববার (৩ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি (ফরেন পলিসি) প্রধান জোসেপ বোরেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো অনুসন্ধানাত্মক পর্যায়ে রয়েছে। তবে ইস্যুসমূহ নিয়ে দুই পক্ষ সামনে এগোতে সক্ষম হবেন।

এর দুই সপ্তাহ আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে সাংবাদিকদের বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে সৌদির আরবের সঙ্গে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে দেশ দু’টির মধ্যে চরম মতবিরোধ রয়েছে। ২০১৬ সালে দেশ দুটি একে অপরের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। নতুন করে আলোচনা মধ্যপ্রাচ্যের শান্তির দিকে আরও একধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা