আন্তর্জাতিক

মন্ত্রীপুত্রের গুলিতে কৃষকসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর সফরকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভে মন্ত্রীর ছেলে আশিস গাড়ি চাপা দিয়ে বিক্ষোভরত কৃষকদের হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে রোববারের এই সংঘর্ষে নিহতদের মধ্যে ৪ জনই কৃষক। এ ঘটনায় ছড়িয়ে পড়া সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এমনকি মন্ত্রী-পুত্র গুলি করে এক কৃষককে হত্যা করেছেন বলেও অভিযোগ উঠেছে।

অন্যদিকে, লখিমপুর খেরির অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলো বলছে, সংঘর্ষে মোট আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কৃষকরাও রয়েছেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে মন্ত্রীর কনভয়ের গাড়িতে চাপা পড়ে। সেই গাড়িতে মন্ত্রী-পুত্র ছিলেন। যদিও বাকিদের কী ভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।

বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, একটি গাড়ি বিক্ষোভরত কৃষকদের ধাক্কা দিতেই উত্তেজনা সৃষ্টি হয়। দু’টি গাড়িতে কৃষকরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। দাবি করা হয়েছে, যারা গাড়িতে ছিল তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের বাকি চার জন কৃষক।

এদিকে, রোববারের এই ঘটনার সঙ্গে নিজের ছেলের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র। অজয় মিশ্র দাবি করেছেন, ‘আমার ছেলে ঘটনাস্থলে ছিল না। দুষ্কৃতিকারীরা লাঠি নিয়ে শ্রমিকদের ওপর আক্রমণ করেছে। আমার ছেলে সেখানে থাকলে, জীবিত ফিরে আসতে পারতো না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা