আন্তর্জাতিক

দুবাইয়ে ভবন ধসে নিহত ৩, আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক: ‘দুবাই এক্সপো-২০২০’ এর একটি নির্মাণাধীন ভবন নিরাপত্তাজনিত ত্রুটির কারণে তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি শ্রমিক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

শনিবার (২ অক্টোবর) এ ঘটনার পর কর্তৃপক্ষ বলছে, ভবন নির্মাণে ‘বিশ্বমানের’ নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো।

সম্প্রতি ছয় মাসের জন্য বিশ্বমেলা বয়কটের ঘোষণা দিয়েছে ইউরোপীয় পার্লামান্টে। পার্লামেন্টে সংযুক্ত আরব আমিরাতের মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের ওপর অবমানবিক আচরণের সমালোচনা করা হয়। এরমধ্যেই দুর্ঘটনাটি ঘটলো।

এক্সপো ২০২০ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আমরা বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনা ঘটেছে। আমরা শ্রমিকদের সর্বোচ্চ গুরুত্ব দেই।

দুবাইয়ের বাইরেই বাণিজ্য মেলার স্টল তৈরির কাজ করছে ২০ হাজারের বেশি শ্রমিক।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টের বয়কটে একাত্মতা প্রকাশ করছে না ফ্রান্স। কারণ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্যারিসের কৌশলগত সম্পর্ক রয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম ৬ মাসব্যাপী এ এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

৬৪টি দেশের প্রায় এক হাজার শিল্পী এতে অংশ নেন। প্রায় সাড়ে চার কিলোমিটার জায়গাজুড়ে এক্সপোর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন মুগ্ধ করেছে সবাইকে। করোনা পরিস্থিতির মধ্যেই ১৯২টি দেশ এই আয়োজনে অংশ নিয়েছে।

দুবাই এক্সপোতে অংশ নিয়েছেন তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা