আন্তর্জাতিক

সহজেই জিতলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: বড় ব্যবধানে সহজেই জিতলেন ভারতের আলোচিত রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রোববার (৩ অক্টোবর) দুপুরে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভবানীপুরের উপ নির্বাচনে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। আর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল পেয়েছেন মাত্র ২৫ হাজার ৪৮০ ভোট। ২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে হলে উপনির্বাচনে জিতে আসতেই হতো মমতা ব্যানার্জীকে। তৃণমূল কংগ্রেস তার জয় নিয়ে একরকম নিশ্চিতই ছিল। তবে শুধু জয় নয়, বেশ বড় ব্যবধানে জিতে এসেছেন। ভবানীপুরের মমতার জয়ের সংবাদে সেখানকার যদুবাবুর বাজারে ও সল্টলেকের দত্তাবাদে দল প্রধানের ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টি খাইয়ে বিজয়োল্লাস করছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

এদিকে, মুর্শিদাবাদের শমশেরগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জঙ্গিপুর উপনির্বাচনে জাকির হোসেন এগিয়ে রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা