আন্তর্জাতিক

কাশ্মীরজুড়ে সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরে পৃথক তিনটি এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জেরে রাজধানী শ্রীনগরে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২ অক্টোবর) এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কাশ্মীরে সন্ত্রাসীরা অনন্তনাগের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি বাঙ্কারে গ্রেনেড ছোঁড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কর্তৃপক্ষ জানায়, অনন্তনাগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সিআরপিএফের ৪০ ব্যাটালিয়নের একটি বাঙ্কারে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। তবে টার্গেট মিস হওয়ায় এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছেন পুলিশের একজন কর্মকর্তা।

এছাড়া শ্রীনগরের কারা নগর এলাকায় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে মোজিদ আহমদ গোজরি নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও চেকপোস্টগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া রাত ৮টার দিকে আরেকজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। মোহাম্মদ শাফি দার নামে ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা