সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। মো. রাকিবুল ইসলাম (৩২) নামের এ যুবক ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনায় শুভ ও সাজ্জাদ নামের দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন: রাতে বাড়তে পারে তাপমাত্রা

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগরের আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন এখন চিকিৎসাধীন রয়েছেন।

আহত শুভ বলেন, আমরা তিন বন্ধু রাতে মোটরসাইকেলে করে মাওয়া যাচ্ছিলাম। পথে আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে আমরা তিনজনই আহত হই। পরে আহত অবস্থায় স্থানীয়রা আমাদের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেক হাসপাতালে আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার আরেক বন্ধু সাজ্জাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাত ভেঙে যাওয়ায় আমাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিহত রাকিবুল ইসলাম রাজধানীর ধোলাইপাড়ে একটি বাস কাউন্টারে চাকরি করতেন। তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা