আন্তর্জাতিক

নীল নদে বাঁধ নিয়ে আরব লীগের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় নীল নদের ওপর বাঁধ নির্মাণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে আরব লীগ মহাসচিব আহমেদ আবুলগেইত বলেন, বাঁধ নির্মাণের জন্য ইথিওপিয়াকে চরম মূল্য দিতে হবে।

সম্প্রতি নীল নদের ওপর এক বিশাল জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে ইথিওপিয়া। নীল নদের ওপর নির্মাণাধীন ইথিওপিয়ার এই বাঁধটির নাম ‘গ্রান্ড ইথিওপিয়ান রেঁনেসা বাঁধ’। প্রতিবেশী সুদান এবং মিশরের সঙ্গে এটি নিয়ে বহু দিন ধরেই ঝামেলা চলছে ইথিওপিয়ার।

আরব লীগের মহাসচিব অভিযোগ করেন, এই বাঁধের কারণে দুটি আরব দেশ (মিশর ও সুদান) ধ্বংস হবে। ইথিওপিয়ার এই উদ্যোগের কারণে আরব বিশ্ব মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি। এই বাঁধের কারণে ইরান, তুরস্ক ও ইসরাইল এই অঞ্চলে খবরদারি করার সুযোগ পাচ্ছে।

তিনি আরও জানান, চলমান জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। আরব দেশের নেতারা ফিলিস্তিনের রাজনৈতিক সমাধান চাইবেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, মিশর তার বেশিরভাগ পানির চাহিদা নীল নদ থেকে মেটায়। নীল নদ হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী। যদি ইথিওপিয়া এই নদের ওপর বাঁধ নির্মাণ করে, তাহলে মিশরের পানির সরবরাহ শুকিয়ে যাবে এবং দেশটি প্রচন্ড অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে আশংকা করা হচ্ছে। কারণ নীল নদের পানি প্রবাহের পুরো নিয়ন্ত্রণ তখন চলে যাবে ইথিওপিয়ার হাতে।

শুধু মিশর নয়, নীল নদের ভাটিতে আরেকটি দেশ সুদানও এই প্রকল্প নিয়ে উদ্বিগ্ন। তারাও পানি কমে যাওয়ার আশংকা করছে। এর আগে ইথিওপিয়া ২০১১ সালে এই বাঁধ নির্মাণের কথা ঘোষণা করেছিল।

তারা বলেছিল, অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের এই বাঁধ দরকার। প্রায় চারশো কোটি ডলার খরচ করে এই বাঁধ দেওয়া হচ্ছে। এটির নির্মাণ যখন শেষ হবে, তখন পশ্চিম ইথিওপিয়ার এই বাঁধ হবে আফ্রিকার বৃহত্তম জল বিদ্যুৎ প্রকল্প।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা