আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলকে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম প্রতিহত করায় সিস্টেম নিরাপত্তার জন্য ইসরায়েলকে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, মার্কিন প্রতিনিধি পরিষদে এ নিয়ে বিল পাস হয়ে গেছে। এবার তা সেনেটে পাস হওয়ার অপেক্ষায়।

হাউসে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং তার পক্ষে ৪২০টি, বিপক্ষে নয়টি ভোট পড়ে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, তিনি হাউসের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছেন। যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন।

বেনেট বলেন, ইসরায়েলের মানুষ যুক্তরাষ্ট্রের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হলো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা