জো বাইডেন
আন্তর্জাতিক

টিকার ভাণ্ডার হবে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা ছিলাম গণতন্ত্রের অস্ত্রাগার, এবার যুক্তরাষ্ট্র হবে টিকার ভাণ্ডার। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা দেবে ওয়াশিংটন।

এ সময় কোভিড-১৯ টিকার ১ বিলিয়ন ডোজের লক্ষ্যমাত্রা অর্জনের ঘোষণা দেন তিনি। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পর কোভিড-১৯ ভার্চুয়াল সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বাইডেন বলেন, ‘আমরা ইতোমধ্যেই ১৬ কোটি ডোজ টিকা ১০০টি দেশে পাঠিয়েছি। আমাদের লক্ষ্যমাত্রার বাকি টিকা মধ্য ও নিুআয়ের দেশগুলোতে পাঠানো হবে।’ হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে বিশ্বনেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তার ওই বক্তব্যের পর, স্পেন ৩ কোটি টিকা প্রদানের ঘোষণা দিয়েছে।

জাপান বলেছে, তারাও দেবে আরও ৬ কোটি ডোজ টিকা। এদিকে বিশ্বের ধনী দেশগুলোকে বুস্টার ডোজ না-দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের অনুরোধ সত্ত্বেও বুধবার বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বুস্টার ডোজ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ওয়াশিংটন প্রমাণ করছে, অন্যদের সহযোগিতার পাশাপাশি আপনাকে নিজের যত্নও নিতে হবে।’

জাতিসংঘ অধিবেশনে মঙ্গলবারের উদ্বোধনী বক্তৃতায় বাইডেন বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করতে ওয়াশিংটনের খরচ হয়েছে ১৫ বিলিয়ন মার্কিন ডলার।’ বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে ১১ বিলিয়ন ডোজ টিকার প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের শেষের দিকে প্রতিটি দেশের অন্তত ৪০ শতাংশ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।

তবে ভ্যাকসিন সংকট বৃদ্ধি পাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ধনী দেশগুলো ইতোমধ্যে তাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি অংশকে অন্তত এক ডোজ টিকা দেওয়া শেষ করেছে। অথচ নিুআয়ের দেশগুলো তাদের জনগোষ্ঠীর ২ শতাংশকে মাত্র এক ডোজ টিকা দিতে সক্ষম হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা