ইয়েমেন
আন্তর্জাতিক

অনাহার ঝুঁকিতে ইয়েমেনের দেড় কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান ডেভিড বিয়াসলে সতর্ক করে জানিয়েছেন, যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে দেড় কোটির বেশি মানুষ অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবর থেকে লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির প্রধান বুধবার ইয়েমেনের মানবিক সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন, এর আগে ব্শ্বি খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) যখন অর্থের অভাব দেখা দিয়েছিল তখন দাতা দেশগুলো এগিয়ে এসেছিল। সে কারণে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে আমরা দুর্ভিক্ষ ও বিপর্যায় এড়িয়ে যেতে পেরেছিলাম।

তিনি বলেন, ব্শ্বি খাদ্য কর্মসূচির অর্থ আবার শেষ হয়ে আসছে তাই নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবরে ৩২ লাখ মানুষকে এবং ডিসেম্বরে ৫০ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা