আন্তর্জাতিক

মরক্কোর আকাশপথ বন্ধ করল আলজেরিয়া

নিজস্ব প্রতিবেদক: উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবাউন। পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে প্রতিবেশী দুদেশের মধ্যে মতবিরোধের জেরেই পদক্ষেপটি নেওয়া হলো।

বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, তাৎক্ষণিক এই পদক্ষেপ মরক্কোতে নিবন্ধিত সব বেসামরিক এবং সামরিক বিমানের ওপরও আরোপ করা হবে। ফলে এসব বিমানও আলজেরিয়ার আকাশপথ ব্যবহার করতে পারবে না।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, মরক্কোর দিক থেকে ক্রমাগত উস্কানি এবং শত্রুতাপূর্ণ আচরণকে কেন্দ্র করেই এমন সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া।

যদিও মরক্কোর পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করা হয়নি। এ দিকে রয়্যাল এয়ার ম্যারোকের (আরএএম) একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তিউনিসিয়া, তুরস্ক এবং মিশরগামী সপ্তাহে ১৫টি ফ্লাইট এই পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হবে।

সূত্রটি জানিয়েছে, এখন থেকে মরক্কোর বিভিন্ন ফ্লাইট অন্যরুট দিয়ে যাবে। সম্প্রতি উত্তর আফ্রিকার এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগে গত ২৪ আগস্ট মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া।

উল্লেখ্য, এর আগের মাসে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মরক্কোতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান। ১৯৯০ সাল থেকে আলজেরিয়া এবং মরক্কোর সীমান্ত বন্ধ রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা