আন্তর্জাতিক

কাজের কারণে বিশ্বে মরছে ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী কাজের সঙ্গে সংশ্লিষ্ট নানা কারণে বছরে মারা যাচ্ছেন প্রায় ২০ লাখ (২ মিলিয়ন) মানুষ। দীর্ঘ সময় ধরে কাজ করে অসুস্থ হয়ে পড়া, কর্মক্ষেত্রে বায়ুদূষণের শিকার হওয়া ইত্যাদি এসব কারণের অন্যতম। জাতিসংঘের দুই সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর এক গবেষণায় এমন আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। রয়টার্সের খবর।

গবেষণার ফলে দেখা গেছে, ২০১৬ সালে কাজের সঙ্গে যুক্ত অসুস্থতা ও আহত হওয়ার ঘটনায় মারা গেছেন প্রায় ১৯ লাখ মানুষ। এই প্রতিবেদন একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, চাকরি করে আক্ষরিক অর্থেই এত মানুষ মারা যাচ্ছেন—তা দেখাটা পীড়াদায়ক।

পেশা বা কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট এমন ঝুঁকিপূর্ণ ১৯টি বিষয়কে গবেষণায় বিবেচনা করা হয়েছে। এ বিষয়গুলোর মধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করা বা বেশি কর্মঘণ্টা ছাড়াও কর্মক্ষেত্রে বায়ু দূষণ, শ্বাসকষ্ট ও ক্যানসার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি এবং শোরগোল উল্লেখযোগ্য।

গবেষণার ফলাফল অনুযায়ী, বিশ্বে কর্মজীবীদের এমন মৃত্যুর ঘটনা অসামঞ্জস্যহীনভাবে বেশি ঘটছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। নারীদের তুলনায় বেশি মারা যাচ্ছেন পুরুষেরা। ৫৪ বছরের বেশি বয়সীদের মধ্যে এমন মৃত্যুর হার বেশি।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় বলা হয়েছিলো, দীর্ঘ কর্মঘণ্টার কারণে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) ও হৃদরোগে আক্রান্ত হয়ে বছরে আনুমানিক ৭ লাখ ৪৫ হাজার পেশাজীবী মারা যান। ওই গবেষণাকে ভিত্তি ধরে বৃহত্তর পরিসরে ও আইএলওর সঙ্গে যৌথভাবে নতুন গবেষণাটি করা হয়েছে।

নতুন এ গবেষণায় পেশাজীবীদের মৃত্যুর অন্যতম বড় কারণ হিসেবে কর্মক্ষেত্রের পরিবেশকে দায়ী করা হয়েছে। নানা ধরনের গ্যাস, ধোঁয়া, শিল্পকারখানা থেকে নিঃসৃত ক্ষুদ্র কণার উপস্থিতিজনিত কারণে সৃষ্ট বায়ুদূষণ কর্মক্ষেত্রে প্রাণঘাতী পরিবেশ তৈরি করে।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালে কাজের সঙ্গে সংশ্লিষ্ট কারণে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর পেছনে দায়ী ছিল কর্মক্ষেত্রের বায়ুদূষণ। কাজের সময় আহত হয়ে পরে মারা যান ৩ লাখ ৬০ হাজার জন।

প্রতিবেদনে একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। যেমন কর্মক্ষেত্রে বায়ুদূষণজনিত কারণে মৃত্যুর হার ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ১৪ শতাংশ কমে গেছে। যার অর্থ হলো, এই সময়ে কর্মক্ষেত্রের পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটে থাকতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, কর্মসংশ্লিষ্ট অসুস্থতায় মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেশি বলেও ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা