আন্তর্জাতিক

সমঝোতা করবেন না মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও পেজুয়াং পার্টির চেয়ারম্যান ড. তুন মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, তার দলের সাংসদরা ফেডারেল সরকারের সঙ্গে সমঝোতা (এমওইউ) স্বাক্ষর করবে না। শনিবার (১৮ সেপ্টেম্বর) ল্যাংকাওয়িতে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন যে, সরকারকে নিয়ন্ত্রণে রাখতে বিরোধীদের অবশ্যই মুক্ত থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেজুয়াংয়ের চেয়ারম্যান ড. মাহাথির মোহাম্মদ বলেন, সমঝোতা স্বাক্ষর করা মানেই সরকারকে সমর্থন দেওয়া। আমরা স্বাধীন, আমরা কোনো দলের সঙ্গে আবদ্ধ নই। তবে চলমান কোভিড-১৯ ভাইরাসের বিস্তার রোধে আমরা কিছু শর্ত আরোপ করতে পারি।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর, পিকেআর সভাপতি আনোয়ার ইব্রাহিম, ড্যাপ মহাসচিব লিম গুয়ান ইঞ্জ ও আমানাহ সভাপতি মোহাম্মদ সাবুর উপস্থিতিতে সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) শীর্ষ নেতা ইসমাইল সাবরি ইয়াকুব, গত আগস্টে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসেই দেশটিতে চলমান দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি, করোনা মহামারির বিরুদ্ধে লড়াই এবং দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিরোধীদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেন। তার এ উদ্যোগে পিকেআর সভাপতি আনোয়ার ইব্রাহিম, ড্যাপ মহাসচিব লিম গুয়ান ইঞ্জ ও আমানাহ সভাপতি মোহাম্মদ সাবু একমত হয়ে ১৩ সেপ্টেম্বর সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা