বাবুল সুপ্রিয়
আন্তর্জাতিক

মমতার দলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

নিজস্ব প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতের সদ্যসাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোল থেকে নির্বাচিত বিজেপির এমপি বাবুল সুপ্রিয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি দলবদল করেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বাবুল সুপ্রিয়র যোগদানের ছবিসহ নিখিল ভারত তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডলে শনিবার এক বার্তায় জানানো হয়েছে, আজ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এবং রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রেইনের উপস্থিতিতে লোকসভার এমপি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল পরিবারে যোগ দিয়েছেন।

সম্প্রতি নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ্য করেন মোদি মন্ত্রিসভার দুই বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে এমপি পদ ছাড়ার কথাও জানান। উদ্যোগী হয়ে ওঠে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাবুলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু এতেও লাভ হলো না।

ওই বৈঠক থেকে বেরিয়ে বাবুল সুপ্রিয় জানান, তিনি রাজনীতি ছাড়লেও এমপি পদ ছাড়ছেন না। আরও বলেছিলেন, তিনি অন্য কোনো দলে যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদির জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল। দীর্ঘদিন পরে যখন প্রকাশ্যে এলেন, তখন গলায় তৃণমূলের উত্তরীয়। তার এই দলবদলকে ‘আচমকা’ বলছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

বাবুল সুপ্রিয় ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন। ওই বছর মোদির মন্ত্রিসভায় নগরোন্নয়ন, আবাসন ও শহুরে দারিদ্র বিমোচন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৬ দফতর পরিবর্তন করে ভারী শিল্প ও জনউদ্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় তাকে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা