আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকেই জঙ্গি বানিয়ে দিলো পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানে যেসব আফগানরা কাজ করেছেন এবং দেশ ছেড়ে পালাচ্ছেন, তাদের জঙ্গি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রকেই যেন জঙ্গি বানিয়ে দিলো পুতিন। কারণ এতদিন এসব আফগানরা মার্কিন সেনাদের স্বার্থে কাজ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাষ্ট্রগুলো মধ্য এশিয়ার দেশগুলোকে আফগান শরণার্থী গ্রহণের প্রস্তাব দিয়েছে। পুতিন এতে আপত্তি জানিয়েছেন। রাশিয়ার বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সির বরাতে এই খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের পক্ষ থেকে তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলোতে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার (২২ আগস্ট) পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টির এক বৈঠক ছিল। সেখানে এ প্রস্তাবের প্রতিক্রিয়া জানান পুতিন।

বৈঠকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রস্তাবের অর্থ কী? আমাদের প্রতিবেশী দেশেগুলো ভিসা বা বৈধ অনুমোদন ছাড়া এই লোকদের আশ্রয় দেবে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভিসা ছাড়া কাউকে নিজেদের দেশে প্রবেশ করতে দেয় না। সমস্যার সমাধানে এমন অপমানজনক প্রস্তাব কেন?

মধ্য এশিয়ার ৫ দেশ কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই দেশগুলো স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মোট ১৫টি নতুন রাষ্ট্র গঠন হয়। তবে রাশিয়ার সঙ্গে এই দেশগুলো এখনো নিবিড় যোগাযোগ রক্ষা করে চলে। সাবেক সোভিয়েত দেশগুলোর মতো মধ্য এশিয়ার এই পাঁচ দেশের নাগরিকরাও পাসপোর্ট-ভিসা ছাড়া অবাধে রাশিয়ায় প্রবেশ করতে পারেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা