আন্তর্জাতিক

কমলা হ্যারিসের এশিয়া সফর

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়া সফর শুরু করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সশস্ত্র গোষ্ঠীর ক্ষমতা দখল ও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর রোববার (২২ আগস্ট) তার এই সফর শুরু হলো। সফরে এশিয়ায় ওয়াশিংটনের অঙ্গীকারের কথা পুনরায় তুলে ধরবেন তিনি।

সপ্তাহ আগে কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী দ্রুত আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে। সশস্ত্র গোষ্ঠীর ভয়ে হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন নাজুক পরিস্থিতিতে বিশ্বের সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হওয়ার পথে। এমনই সময় কমলা হ্যারিস এশিয়া সফর শুরু করেছেন।

তিনি এই সফরে ভিয়েতনাম ও সিঙ্গাপুরে যাবেন। সেখানকার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত নেবেন।

এক মার্কিন সিনিয়র কর্মকর্তা বলেন, কমলা হ্যারিস এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।

এশিয়ান-আমেরিকান এবং মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভুত হ্যারিস রোববার সিঙ্গাপুর পৌঁছাবেন। সোমবার (২৩ আগস্ট) এই নগর রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সফর কার্যক্রম শুরু হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা