আন্তর্জাতিক

কাবুলে কমপক্ষে ২০ নিহত: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক: লোকজনকে সরিয়ে নেওয়ার সময় আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ও বাইরে গত এক সপ্তাহে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে।

গত সপ্তাহের রোববার কাবুলের নিয়ন্ত্রণ কট্টর ইসলামি গোষ্ঠী তালেবানের হাতে চলে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস কর্মী, নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়ার সময় প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরের সংকট দুর্ভাগ্যজনক। যত তাড়াতাড়ি সম্ভব বিদেশিদের সরিয়ে নেওয়াই আমাদের অগ্রাধিকার।

গত এক সপ্তাহের প্রতিদিনই কাবুলের বিমানবন্দরে দেশ ছাড়তে মরিয়া লোকজনের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক, দূতাবাসের কর্মী এবং ঝুঁকিপূর্ণ বেসামরিক আফগানদের সরিয়ে নেওয়ার কাজ বাধাগ্রস্ত হয়েছে।

ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, আমাদের সৈন্যরা কাবুল বিমানবন্দরের বাইরের এলাকা থেকে দূরত্ব বজায় রেখেছেন; যাতে তালেবানের সঙ্গে কোনো সংঘর্ষ না হয়।

দেশের বিভিন্ন প্রদেশ একে একে দখলের পর গত সপ্তাহের রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। কাবুল দখলের মাধ্যমে মার্কিন-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর সঙ্গে দুই দশকের যুদ্ধ শেষে আবারও ক্ষমতায় এসেছে তারা।

বিদেশি সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ায় তালেবান তড়িৎগতিতে ক্ষমতায় ফেরার অভিযান শুরু করে চলতি মাসের শুরুর দিকে। তালেবানের অভিযানের মুখে দেশটির ক্ষমতা থেকে বিতাড়িত হন প্রেসিডেন্ট আশরাফ গনি, পালিয়ে যান সংযুক্ত আরব আমিরাতে। আফগান সরকারের পতনের পর শিগগিরই সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান।

তালেবান আবারও ক্ষমতায় আসায় দুই দশক আগে তাদের শাসনের সময়ের কঠোর বিধি-বিধান ফিরতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন দেশটির নাগরিকরা। সুন্নীপন্থী ইসলামি এই গোষ্ঠীর অতীত শাসনের দুঃসহ স্মৃতি স্মরণ করে হাজার হাজার আফগান দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা