আন্তর্জাতিক

ইনজুরিতে ছিটকে গেলেন মাউরো

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন লিওনেল মেসির আর্জেন্টিনা ও পিএসজির সতীর্থ মাউরো ইকার্দি। গত শুক্রবার ফরাসি লিগ ওয়ানে ব্রেস্টের বিপক্ষে খেলতে নেমে ডান কাঁধে ব্যথা পান এই ফরোয়ার্ড।

সেটিই কাল হলো তার জন্য। এতে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে ইকার্দির খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ব্রেস্টের বিপক্ষে ম্যাচে ৪-২ গোলে জয় পায় পিএসজি। তবে কাঁধের ব্যথায় যন্ত্রণাকাতর হয়ে ৮৬তম মিনিটে ডান হাত স্লিংয়ে ঝুলিয়ে মাঠ ছাড়েন ইকার্দি। যদিও স্ক্যানে কোনো চিড় ধরা পড়েনি বলে রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে পিএসজির পক্ষ থেকে। তবে যথেষ্ট ক্ষতি হয়েছে।

এই ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বিরতির আগে পিএসজির হয়ে লিগের শেষ ম্যাচে আগামী রোববার রাসের বিপক্ষে খেলতে পারবেন না ইকার্দি। একই কারণে এ যাত্রায় তার জাতীয় দলে ফেরাও পড়ে গেছে ঝুঁকিতে।

আগামী মাসের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩, ৬ ও ১০ সেপ্টেম্বর ম্যাচগুলো খেলবে কোপা আমেরিকা জয়ীরা। সেখানে মেসির সঙ্গে মাঠে আর্জেন্টিনার জার্সিতে ইকার্দির খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে নামার আগে আর্জেন্টিনার ফুটবলাররা পড়ছেন ইনজুরিতে। ইকার্দির আগে এই তালিকায় গোলকিপার অগুস্তিন মার্চেসিন নাম তুলেছেন। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে তিনি। কমপক্ষে ৩০দিন মাঠে নামা হচ্ছে না তার।

মূল একাদশের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের প্রধান বিকল্প তিনিই। দলের স্ট্রাইকিং লুকাস আলারিও চোট পড়েছেন। কোপা আমেরিকা জয়ের পর থেকে সার্জিও আগুয়েরো, লাওতারো মার্তিনেজ আর পাওলো দিবালাও ইনজুরিতে আছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা