আন্তর্জাতিক

বরিসকেও পাশে পেলো সশস্ত্র গোষ্ঠী

সাননিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা দখল করা সশস্ত্র গোষ্ঠী এবার যুক্তরাষ্ট্রকেও পাশে পেলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজন হলে তাদের (সশস্ত্র গোষ্ঠী) সঙ্গে অবশ্যই কাজ করব। আফগানিস্তানের জন্য সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে

শুক্রবার (২০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লন্ডনে সংবাদমাধ্যমকে এ কথা বলেন বরিস জনসন। তিনি বলেন, তাদের (সশস্ত্র গোষ্ঠী) নিজেদের কাজে মূল্যায়ন করা হবে।

সশস্ত্র বাহিনী আফগানিস্তানের কাবুল দখলে নেওয়ার পর থেকে ১৮ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে প্রায় দুই দশক কথিত শান্তিরক্ষার মিশনে অবস্থান করা ন্যাটো বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, আতঙ্কিত আফগানরা এখনও কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় করছেন। তালেবানের পুনরুত্থানে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন তারা।

গত রোববার (১৫ আগস্ট) একপ্রকার বিনাযুদ্ধে কাবুল দখল করে তালেবান। তাদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন পশ্চিমাসমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি।

সংযুক্ত আরব আমিরাত তাকে ‘মানবিক কারণে আশ্রয়’ দিয়েছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, দেশ ছেড়ে পালানোর সময় আশরাফ গানি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আফগান প্রেসিডেন্ট।

সাননিউজ/এএসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা