আন্তর্জাতিক

বার্লিনে বিক্ষোভ, আটক ৬ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জার্মান সরকারের করোনাভাইরাস বিরোধী পদক্ষেপের প্রতিবাদে রোববার (১ আগস্ট) বার্লিনে হাজার হাজার মানুষ বেরিয়ে পড়ে। যার ফলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং প্রায় ৬ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এই সপ্তাহান্তে বেশ কয়েকটি বিক্ষোভ নিষিদ্ধ করেছিল। যার মধ্যে ছিল স্টুটগার্ট ভিত্তিক কোয়ার্ডেনকার আন্দোলনের একটি অংশ। তবে বার্লিনে বিক্ষোভকারীরা সেই নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমে আসে।

বার্লিনের পুলিশ বিভাগ বিক্ষোভকে ছত্রভঙ্গ করার জন্য দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করেছে। তারা বলছে, যেসব পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে তাদের অনেকেই হয়রানি বা হামলার শিকার হয়।

বার্লিন পুলিশ বলেছে, “তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের সহকর্মীদের বের করে নেবার চেষ্টা করেছিল”। অগত্যা পুলিশকে ঝাঁজালো পদার্থ বা ব্যাটন ব্যাবহার করতে হয়।

বার্লিনের শার্লটেনবার্গ পাড়া থেকে জনতা যখন টিয়ারগার্টেন পার্ক হয়ে ব্র্যান্ডেনবার্গ গেটের দিকে রওনা হয়েছিল, পুলিশ লাউডস্পিকারের মাধ্যমে সতর্ক করেছিল যে, প্রতিবাদকারীরা ছত্রভঙ্গ না হলে তারা জলকামান ব্যবহার করবে। জার্মান গণমাধ্যম বলছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রায় ৬শ’ জনকে আটক করেছে। বিক্ষোভকারীরা এখনও শহরে মিছিল করছে।

জার্মানি মে মাসে বেশ কিছু করোনাভাইরাস নিষেধাজ্ঞা শিথিল করেছে, যার মধ্যে রেস্তোরাঁ এবং বারগুলি পুনরায় খোলা রয়েছে। তবুও রেস্তোরাঁয় বসে খাওয়া কিংবা হোটেলে থাকার জন্য, প্রমাণ হিসেবে সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন, ভাইরাস থেকে সুস্থ হয়েছেন বা সাম্প্রতিক নেতিবাচক করোনাভাইরাস পরীক্ষার ফল ইত্যাদি দেখাতে হয়।

প্রতিবেশী দেশগুলির তুলনায় জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণের হার কম হলেও, গত কয়েক সপ্তাহে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ নতুন করে বৃদ্ধি পেয়েছে। রবিবার, জার্মানিতে ২ হাজার ৯৭টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে, যা আগের রবিবারের তুলনায় ৫০০-র অধিক।

কোয়ারডেনকার যা কিনা জার্মানীর সবচেয়ে দৃশ্যমান লকডাউনবিরোধী আন্দোলন, বার্লিনে হাজার হাজার লোককে বিক্ষোভে উদ্বুদ্ধ করেছে। এই আন্দোলন ডান এবং বাম উভয় মতবাদের লোককে একত্রিত করেছে, যাদের মধ্যে টিকা বিরোধী, করোনাভাইরাস অস্বীকারকারী, ষড়যন্ত্র তত্ত্ববিদ এবং ডানচরমপন্থী গ্রুপের লোকজনও রয়েছে।

চলতি বছরের গোড়ার দিকে, জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ সতর্ক করে দিয়ে বলেছিল, এই আন্দোলন ক্রমবর্ধমানভাবে উগ্রবাদী আন্দোলনে রূপ নিচ্ছে এবং এর কিছু অনুসারীদের নজরদারির মধ্যে রাখা হয়েছে।

জার্মান পার্লামেন্টের প্রেসিডেন্ট উলফগ্যাং শোবল রোববার কোয়ার্ডেনকার আন্দোলনের তীব্র সমালোচনা করেন এবং মানুষকে "সস্তা স্লোগান" শুনে বোকা না বনার অনুরোধ করেন।

শোবল বলেন, “যেখানে বিশ্বব্যাপী সমস্ত বিশেষজ্ঞ বলছেন, করোনাভাইরাস খুবই বিপজ্জনক এবং একমাত্র টিকা এই ভাইরাস প্রতিরোধে সাহায্য করে, তবে কার অধিকার আছে বলার, 'আসলে, আমি এর চেয়ে বেশি স্মার্ট?' “আমার কাছে এটা দম্ভের প্রায় অসহনীয় মাত্রা”।

এ্রর আগে ইউরোপ জুড়ে করোনাভাইরাস সংক্রান্ত ব্যবস্থাগুলির বিরুদ্ধে আরো বিক্ষোভ হয়েছে।

টিকা দেওয়ার বিধিনিষেধের প্রতিবাদে ফ্রান্সে শনিবার দুই লাখেরও বেশি মানুষ টানা তৃতীয় সপ্তাহান্তে বেরিয়ে এসেছিল। কখনও কখনও পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া গত সপ্তাহান্তে প্রায় ৮০ হাজার মানুষ ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা