আন্তর্জাতিক

টিকা নিলে ওমরা পালনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারীতে বিদেশি নাগরিকদের জন্য সাময়িক স্থগিত থাকা ওমরা পালন আবারও শুরুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। পহেলা মহররম বা ১০ আগস্ট থেকে বিদেশী নাগরিকদের ওমরা পালনের অনুমতি দেবে দেশটি।

এরই মধ্যে গত রোববার (১ জুলাই) থেকে সৌদি আরবে বসবাসরত বিদেশী নাগরিকরা ওমরা পালনের অনুমতি পেয়েছেন। তবে আগামী মাস থেকে কোন কোন দেশে থেকে ওমরা পালনের অনুমতি দেয়া হবে সেই তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

দেশটির হজ্ব ও ওমরা মন্ত্রণালয় জানান, বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরণের সাবধানতা অবলম্বন করা হবে। একই সঙ্গে মুসল্লিদের সৌদি সরকারের সব ধরণের নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

পাশাপাশি মুসল্লিদের অবশ্যিই করেনার টিকার দুই ডোজ নিয়ে আবেদন করতে হবে। বয়স হতে হবে আঠার বছরের ওপর। করোনার কারণে গত সাত মাস দেশটির আভ্যন্তরিণ মুসল্লিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরা পালনের বিশেষ সুযোগ পেয়েছেন।

এরআগে গত বছরের পহেলা নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকে ইবাদতের উদ্দেশ্যে মাসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেই ছড়িয়ে পড়ায় করোনার সংক্রমণ এড়াতে তা আবারও স্থগিত করা হয়।

হজ্ব এবং ওমরা পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। তবে মহামারি করোনার কারণে নির্দিষ্ট সংখ্যক মুসল্লি হজ্ব ও ওমরা করতে পেরেছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা