আন্তর্জাতিক

ইরানীদের আফগানিস্তান ত্যাগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান। কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে।

বিবৃতিতে বলা হয়েছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক কাবুলের বাইরের জেলা ও শহরগুলোতে বসবাস বা ব্যবসা করছেন তারা অবিলম্বে আফগানিস্তানের ভূমি ত্যাগ করুন।” আফগানিস্তান তার প্রয়োজনীয় বহু পণ্য ইরান থেকে আমদানি করে এবং ইরানি নাগরিকরা সাধারণত ব্যবসার কাজে আফগানিস্তান সফরে যান বা দেশটিতে অবস্থান করেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে যাওয়ার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে। ইরানের কাস্টমস বিভাগ এরইমধ্যে সীমান্তের স্থলবন্দরগুলোতে ইরানি যানবাহন চলাচলের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে; যদিও আফগান ট্রাক ও লরিগুলোতে করে এখনো ইরানি পণ্য আফগানিস্তানে রপ্তানি অব্যাহত রয়েছে।

কাবুলস্থ ইরান দূতাবাস একই সঙ্গে ইরানি নাগরিকদেরকে পরবর্তী দিকনির্দেশনা না দেয়া পর্যন্ত অপ্রয়োজনীয় সফরে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শুধুমাত্র সংক্ষিপ্ত সময়ের জন্য কাবুল সফর করা যাবে।

তালেবান হামলার জের ধরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের প্রধান বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করে দিতে বাধ্য হওয়ার কয়েক ঘণ্টা পর কাবুলস্থ ইরান দূতাবাস ইরানি নাগরিকদের সতর্ক করে দিয়ে বিবৃতি দিল।এছাড়া, পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে তালেবান ও আফগান সৈন্যদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায়ও ইরান দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তানের অন্যান্য শহরের চেয়ে হেরাত শহরে ব্যবসার কাজে সবচেয়ে বেশি ইরানি নাগরিক অবস্থান করছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা