আন্তর্জাতিক

মহামারী আরও খারাপের পূর্বাভাস ফাউচির

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের ক্রমবর্ধমান ডেল্টা ভ্যারিয়েন্ট গোটা পরিস্থিতিকে আরও অবণতির দিকে নিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ এই চিকিৎসা উপদেষ্টা এবিসি টেলিভিশনের This Week শোতে বলেন, “পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে” এবং সেজন্য করোনা ভাইরাসের টিকা এখনো নেয়নি, এমন লাখ লাখ লোককে দোষারোপ করেছেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন করে সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় যারা এখনো টিকা নেয়নি, তারা টিকা নেবার কথা ভাবছে। তবে আরও লাখ লাখ লোক বলছে, স্বাস্থ্য কর্মকর্তারা তাদের টিকা নিতে যতই পীড়াপীড়ি করুক, তাদের টিকা নেওয়ার আদৌ কোনও ইচ্ছা নেই।

ফাউচি, যিনি প্রায় প্রতিদিনই ভ্যাকসিন দেওয়ার কথা বলে যাচ্ছেন। তিনি বলেন, “টিকা নিয়ে আপনি নিজেকে গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করছেন। আর যারা টিকা নিচ্ছে না, তারা কার্যত ভাইরাসের বংশ বিস্তারে সাহায্য করছে”।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দিনে ৭০ হাজার নতুন করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড করছে। এই সংখ্যা গত ছয় সপ্তাহে প্রায় ৬০ হাজার করে ছিল। গত ফেব্রুয়ারীর পর এটাই সর্বোচ্চ হার। ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম দেখা যায়। তারপর থেকেই এই ঊর্ধগতি তৈরি হয়েছে।

গবেষকরা আরও বড় ধরনের সংক্রমণের পূর্বাভাস দিচ্ছেন। তারা বলছেন, যারা ইতোমধ্যেই টিকা নিয়েছে তাদের মাধ্যমেও এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। সরকারের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি গত সপ্তাহে একটি নতুন নির্দেশনা জারি করেছে। সিডিসি বলেছে, দেশের কোনো কোনো অংশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ফলে ঐসব স্থানে যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন, তাদের আবারও সর্বসাধারণ ব্যবহৃত বদ্ধ জায়গায় মাস্ক পরা উচিত।
ফাউসি বলেন, “আমরা একটি গুরুতর স্বাস্থ্য চ্যালেঞ্জের মধ্যে আছি”। “আসল বিষয়টি হ'ল, আপনি যদি সংক্রামিত হন (এবং অন্যদের মাঝে ভাইরাসটি ছড়িয়ে দেন) তবে আপনি তাদের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করছেন”।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা