আন্তর্জাতিক

অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করলো ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরও উইকিলিস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির একটি আদালতের রায়ে তার নাগরিকত্ব বাতিল করা হয়। সোমবার আদালতের দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন দেশটিতে অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পোভেদা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ প্রত্যর্পণ এড়াতে প্রায় সাত বছর লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে কাটান। ২০১৭ সালের ডিসেম্বরে তাকে নাগরিকত্ব প্রদান করেন ইকুয়েডরের তৎকালীন প্রেসিডেন্ট লেনিন মোরেনো।

২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিন শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। তখন থেকে বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ। এরইমধ্যে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রশাসন তাকে বিচারের মুখোমুখি করতে চায়। ব্রিটিশ পুলিশও অ্যাসাঞ্জকে হেফাজতে নিয়েই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ইকুয়েডরের রাজধানী কুইটোর প্রশাসনিক আদালতের রায়ে বলা হয়েছে, ইকুয়েডরে বাস করতে ব্যর্থ হওয়াসহ অ্যাসাঞ্জের ক্ষেত্রে নাগরিকত্ব আইনের বেশ কিছু লঙ্ঘন হয়েছে। এছাড়া অ্যাসাঞ্জের নাগরিকত্ব অনুমোদনের সময় কর্মকর্তারা অনিয়ম করেছিলেন।

অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পোভেদা জানিয়েছেন, আদালতের রায় বাতিল করতে একটি আবেদন দাখিল করবেন তিনি। এই মামলায় হাজির হওয়ার অনুমতি অ্যাসাঞ্জের ছিল না বলেও জানান তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা