আন্তর্জাতিক

চীনের সঙ্গে যোগ দিচ্ছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির কারণে আন্তর্জাতিক তেলের বাজারে মন্দা চলছিলো। সে ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আন্তর্জাতিক বাজার। চাহিদা বৃদ্ধি পাওয়ায় অপরিশোধিত তেলের দামও ফিরে আসছে আগের অবস্থানে।

এদিকে তেলের দাম বাড়াতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বের প্রধান তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করছে ভারত। একই অবস্থান চীনেরও। সেক্ষেত্রে তেলের দাম কমানোর লড়াইয়ে ভারত চীনাদের সঙ্গে যোগ দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর অয়েল প্রাইস ডটকম ও ইয়াহু ফিন্যান্সের।

গত সপ্তাহে ভারত সরকারের নির্ভরযোগ্য সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটি তার কৌশলগত পেট্রোলিয়াম মজুতের (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর) অর্ধেকটা বেসরকারি খাতে বিক্রি করে দেয়ার চিন্তা করছে। এসপিআরের ধারণক্ষমতা বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ উৎসাহিত করতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে। ভারতের কৌশলগত পেট্রোলিয়াম মজুতের পরিমাণ বর্তমানে তিন কোটি ৬৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল।

গত বছর ওপেক প্লাস উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ার পর থেকেই এর তীব্র সমালোচনা করে আসছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক ভারত। দেশটির শীর্ষ কর্মকর্তারা একাধিকবার বলেছেন, তারা তেলের দাম বাড়াতে কৃত্রিম উৎপাদন সংকট তৈরি সমর্থন করেন না। তেলের চড়া দাম ভারতের অর্থনৈতিক অগ্রগতির জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা রয়েছে তাদের।

রয়টার্সের কলামিস্ট ক্লাইড রাসেলের মতে, ভারত সম্ভবত এসপিআরের অর্ধেকটা বেসরকারি খাতে দিয়ে দেয়ার পরিকল্পনা করছে কৌশলগত মজুত বৃদ্ধিতে প্রয়োজনীয় তহবিল জোগাড়ের জন্য। তবে ভারতীয় তেল পরিশোধনকারীদের কাছে কম দামে তেল পৌঁছে দেয়ার লক্ষ্যও থাকতে পারে এতে।

গত সপ্তাহে খবর এসেছে, বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক চীনও তার কৌশলগত মজুত ছেড়ে দিচ্ছে। দেশটি তার এসপিআর থেকে দুই কোটি ব্যারেলেরও বেশি তেল ছেড়ে দেয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে। সাম্প্রতিক তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে চীনারা এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

প্রকাশিত প্রতিবেদনগুলো আরও বলা হয়েছে, চীনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেও কৌশলগত পেট্রোলিয়াম মজুত ছেড়ে দেয়া হতে পারে। বাজার ও বাণিজ্য সংশ্লিষ্ট একাধিক সূত্র এনার্জি ইন্টেলিজেন্সকে জানিয়েছে, চীন ২ কোটি ২০ লাখ থেকে ২ কোটি ৯০ লাখ ব্যারেল অথবা ৩০ লাখ থেকে ৪০ লাখ টন অপরিশোধিত তেল বাজারে ছাড়তে পারে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা