আন্তর্জাতিক
সাইবার হামলা

চীন-রাশিয়াকে বাইডেনের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে সাইবার হামলার জবাবে অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ও চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলে মঙ্গলবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (ওডিএনআই) কার্যালয়ে বক্তৃতাকালে তিনি এমন কড়া মন্তব্য করেন। খবর রয়টার্স ও এএফপির।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমার মনে হয় এটার শেষ হওয়া দরকার। সাইবার বিধি লঙ্ঘনের জবাব যদি অস্ত্র দিয়ে হয়। আর সেটা যদি হয় সত্যিকারের মারণাস্ত্র।

এএফপির খবরে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বাইডেন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানোর দায়ে মস্কোকে অভিযুক্ত করেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘নিকটতম বন্ধু‘ বলে বিদ্রূপও করেন বাইডেন।

তিনি বলেন, রাশিয়া যে ভুয়া তথ্য ছড়াচ্ছে, তারও একটা বিহিত হওয়া দরকার। এরইমধ্যে তারা আগামি বছরের নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করছে, যা নিশ্চিতভাবেই আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত।

চীনের যে বিষয়গুলো হুমকি হয়ে দাঁড়াতে পারে সেসব তুলে ধরে বাইডেন বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হয়ে ওঠা। একই সঙ্গে ২০৪০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে চীনকে প্রতিষ্ঠা করা।

সম্প্রতি সাইবার হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন হাই প্রোফাইল কর্মকর্তা ও সরকারি কার্যালয়ের নেটওয়ার্ক। যেগুলোর মধ্যে রয়েছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সংস্থা সোলারওয়াইন্ডস, কলোনিয়াল পাইপলাইন সংস্থা, মাংস প্রক্রিয়াকরণ সংস্থা জেবিএস ও সফটওয়্যার সংস্থা কাসেয়ার মতো সংস্থাগুলো। এতে বাধাগ্রস্ত হয় জ্বালানি ও খাদ্য সরবরাহ প্রক্রিয়া। এর পরপরই বাইডেন প্রশাসনের শীর্ষ এজেন্ডা হয়ে উঠে সাইবার নিরাপত্তার বিষয়টি।

যুক্তরাষ্ট্র ছাড়াও দুই সপ্তাহ আগে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা চীনের বিরুদ্ধে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলার অভিযোগ উত্থাপন করে। এ হামলায় বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও করে তারা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা