আন্তর্জাতিক

দালাই লামার পাশে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ঘোর আপত্তি সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার এক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৮ জুলাই) ভারতের নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান পরিস্থিতি, আঞ্চলিক সর্ম্পক জোরালো ও করোনা মোকাবিলা সংক্রান্ত বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বিস্তার নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে ভারতে পৌঁছান ব্লিঙ্কেন।

বাইডেন প্রশাসন ক্ষমতাসীন হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতাদের তৃতীয় সফর। এর আগে গত মার্চ মাসে ভারতে সফরে আসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। পরের মাসে আসেন জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিশেষ দূত জন কেরি।

১৯৫০ সালে তিব্বত দখল করে নেয় চীনের সৈন্যরা। এরপর থেকে ভারতে নির্বাসনে রয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি আন্তর্জাতিকভাবে তিব্বতের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু চীন তার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে।

সম্প্রতি চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে বেশ সরব হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই দালাই লামার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে এ ব্যাপারে এখনো চীনের প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা