আন্তর্জাতিক

ভ্যাকসিন পেল জার্মানির অর্ধেক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির অর্ধেকের বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান। বুধবার (২৮ জুলাই) এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।

তিনি জানান, তার দেশের অর্ধেকের বেশি মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। বিশ্বের অনেক দেশেই ভ্যাকসিন কার্যক্রম এখনও ধীর গতিতেই চলছে। কিন্তু জার্মানি সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে।

টুইটে স্পান বলেন, জার্মানিতে ইতোমধ্যেই চার কোটি ১৮ লাখ মানুষ সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করেছেন। অর্থাৎ তারা ভ্যাকসিনের দু'টি ডোজই গ্রহণ করেছেন। অপরদিকে ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছেন ৬১ দশমিক ১ ভাগ মানুষ।
যত বেশি সংখ্যক মানুষ ভ্যাকসিন নেবেন তত বেশি আমরা নিরাপদ থাকতে পারব।

তবে গত কয়েক সপ্তাহে ভ্যাকসিন কার্যক্রম কিছুটা ধীর গতি হয়ে গেছে। এর মধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামী ২৬ সেপ্টেম্বর জার্মানির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে আরও বেশি লোকজনকে ভ্যাকসিনের আওতায় আনাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। সংক্রমণের গতি বাড়তে থাকায় ভ্যাকসিনের ওপরই বেশি জোর দেয়া হচ্ছে।

ইউরোপের অন্যান্য দেশ যেমন-ফ্রান্স এবং গ্রিসের বেশ কিছু স্থানে লোকজনের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। তবে জার্মানিতে এমন কোনো বাধ্যবাধকতা এখনও আনা হয়নি।

গত সপ্তাহে সংক্রমণের গতি রোধে লোকজনকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তিনি বলেন, প্রতিটি ভ্যাকসিন আমাদের স্বাভাবিক জীবন-যাপনে ফিরে যাওয়ার একটি করে ছোট ধাপ। কর্মকর্তাদের মতে, ভ্যাকসিন নেয়া লোকজন ভ্যাকসিন না নেয়া লোকজনের চেয়ে অনেক ক্ষেত্রেই বেশি স্বাধীন।

বুধবার সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৬৮। দেশটির রবার্ট কোচ ইন্সটিটিউট পাবলিক হেলথ এজেন্সির তথ্য অনুযায়ী, জার্মানিতে শনাক্ত হওয়া নতুন সংক্রমণের ৮০ ভাগের বেশিই ডেল্টা ভ্যারিয়েন্ট।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা