আন্তর্জাতিক

বন্যায় ইউরোপে মৃত্যু বেড়ে ১৭০

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পশ্চিম ইউরোপে। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। বন্যাদুর্গত অঞ্চলে এখনও উদ্ধার কাজ চলছে।

টানা কয়েক দিনের রেকর্ড পরিমাণ বর্ষণে জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু এলাকা। বন্যায় সবচেয়ে শোচনীয় অবস্থা জার্মানিতে। দেশটিতে এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বন্যাকবলিত এলাকার প্রায় এক লাখ মানুষ। বিদ্যুৎ সরবরাহ চালু করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়েছে গ্যাস ও পানির সংকটও।
বন্যায় উদ্বাস্তু হয়ে পড়েছে পশ্চিম ইউরোপের কয়েক হাজার মানুষ। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার কাজ চলছে।

এদিকে, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। এর আগে বার্লিন থেকে জার্মানির প্রেসিডেন্ট বলেন, পুরো জার্মানি বন্যাদুর্গতদের পাশে রয়েছে। তিনি আরও বলেন, ‘প্রকৃতির এই তাণ্ডব আমাকে স্তম্ভিত করেছে।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা