আন্তর্জাতিক

ফেল করা ছাত্রদের রিসোর্টে থাকা ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক : বিনা পয়সায় হোটেলে থাকা-খাওয়ার সুযোগ পাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। এমন ঘটনা ঘটেছে ভারতের কেরালায়।

কোঝিকোড়ের এক ব্যবসায়ী নিজের রিসোর্টে মাধ্যমিকে অনুত্তীর্ণদের থাকতে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখেছেন উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দে মেতেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেই পরিস্থিতিতে অনুত্তীর্ণদের মানসিক অবস্থা কেমন হবে, সেটি অনুধাবন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী তামিলনাড়ুর পর্যটনকেন্দ্র কোড়াইকানালে নিজের রিসোর্টে শিক্ষার্থীদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করবেন তিনি। ব্যবসায়ী জানান, সেখানে থাকার জন্য মূলত আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের ফোন পেয়েছেন।

এমন উদ্যোগ দেখে এগিয়ে আসেন আরও কয়েকজন। কোচির কাছে মুলানথুরুথির একটি দোকানের মালিক অনুত্তীর্ণদের বিনামূল্যে বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা করেন। মূলত মানসিক ধাক্কা কাটিয়ে উঠতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা