আন্তর্জাতিক

বন্যায় বেলজিয়ামে মৃত্যু ২০

সাননিউজ ডেস্ক: সর্বশেষ সরকারি হিসাবে বেলজিয়ামে ২০ জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত ২০ জনের বেশি নিখোঁজ থাকার কথা জানা গেছে। লিজের কাছে অ্যাঞ্জেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা রাতে কমপক্ষে আরও একটি লাশ পেয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র

এদিকে দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো শনিবার (১৭ জুলাই) বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ডি ক্রোকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লায়েনের সঙ্গে জার্মানি সীমান্তের কাছে পূর্ব বেলজিয়ামের নদীর উপত্যকায় যোগ দেন। এলাকাটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন মুখপাত্র বলেছেন, দিনের শেষ দিকে একটি নতুন সরকারি চিত্র দেওয়া হবে। নিশ্চিত যে, এতে মৃতের সংখ্যা বাড়বে। কয়েক দিনের প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার মিউস অঞ্চলে ঘনবসতিপূর্ণ উপত্যকায় বন্যা দেখা দেয়।

শনিবার আকাশ কিছুটা পরিষ্কার ছিল ও ঝড়ো বৃষ্টিপাতও কম হয়। কিন্তু বন্যার পানির প্রভাবে স্থানীয় ১২০টি অঞ্চলজুড়ে বিধ্বংসের দৃশ্যে ছেয়ে যায়।

পুলিশ ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের খোঁজ খবর নেয়। ডি ক্রো বেলজিয়ামের জাতীয় দিবসের প্রাক্কালে মঙ্গলবার সরকারি শোক দিবস ঘোষণা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা