আন্তর্জাতিক

ঝাড়ুদার থেকে ডেপুটি কালেক্টর!

আন্তর্জাতিক ডেস্ক: নাম তার আশা কান্দারা। তিনি ভারতের যোধপুর মিউনিসিপাল কর্পোরেশনের ঝাড়ুদার ছিলেন। সম্প্রতি সবাইকে অবাক করে দিয়ে তিনি রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পাশ করে একজন ডেপুটি কালেক্টর হতে চলেছেন। শীগগিরই সম্মানজন এ পদে যোগ দেবেন তিনি। এ খবর দিয়েছে টাইমসনাউনিউজ।

খবরে বলা হয়, দুই সন্তানের মা আশার ৮ বছর আগেই তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। সে সময় থেকেই দুই সন্তানকে একাই লালন-পালন করেছেন তিনি। পাশাপাশি চালিয়ে গেছেন নিজের পড়াশুনা। গ্র্যাজুয়েশন শেষ করার পর সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকেন আশা। বিভিন্ন স্থানে পরীক্ষাও দিয়ে যাচ্ছিলেন।

এরই অংশ হিসেবে ২০১৯ সালে তিনি রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষা দেন তিনি। সেই পরীক্ষার ফলাফলই বের হয়েছে দীর্ঘ দুই বছর পর। তাতেই ডেপুটি কালেক্টর হতে যাচ্ছেন আশা।

তবে বাবার বাড়িতে বিনা আয়ে বেশিদিন থাকতে তারর সংকোচ বোধ হচ্ছিল বলে সেই ২০১৯ সালেই অন্য একটি চাকরি নিয়েছিলেন আশা। রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষা দিয়েই তিনি যোধপুর মিউনিসিপ্যালিটিতে সুইপারের চাকরি শুরু করেন।

গত ২ বছর ধরেই তিনি সাফাইকর্মী বা ঝাড়ুদার হিসেবে কাজ করেছেন সেখানে। তিনি জানান, রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষার ফলাফল বের হতে দুই বছর লেগে গেছে। আমি মাঝে একদম আশা ছেড়ে দিয়েছিলাম। অবশেষে ২ বছর পর সেই রেজাল্ট বের হল।

নিজের সফলতার কথা শুনে তার উচ্ছ্বাসের বাঁধ ভেঙ্গে যায়। তিনি প্রমাণ করেছেন যে, কোনো বাধাই একজন নারীকে থামিয়ে রাখতে পারে না যতক্ষন তিনি নিজে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন। আশা জানিয়েছেন, তার এই সফলতার কৃতিত্ব তার পরিবারের সদস্যদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা