আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বিরল রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর দেখা মিলেছে। ১৮ বছর পর দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের বাণিজ্যিক ও সাংস্কৃতিক রাজধানী ডালাসে মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ ও চিকিৎসা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা সিডিসি (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল)। খবর এবিসি'র।

সিডিসির বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্ত ওই রোগী যুক্তরাষ্ট্রের নাগরিক। সম্প্রতি তিনি নাইজেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। দেশে ফেরার পর শারীরিক অসুস্থতা বোধ করায় হাসপাতালে চিকিৎসা নিতে যান ওই ব্যক্তি। সেখানে ধরা পড়ে- তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত।

মাঙ্কিপক্স এক প্রকার ভাইরাসজনিত অসুখ। ব্যাপক সংক্রামক এ রোগটিকে আক্রান্ত হলে প্রথমে রোগী জ্বর অনুভব করেন এবং তার ‍কিছুদিন কিছুদিন পর জ্বরের পাশাপাশি রোগীর দেহে র‌্যাশ বা ফুস্কুড়ি ওঠে।

চিকিৎসা নিতে বিলম্ব হলে এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যুও হতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে দুই থেকে চার সপ্তাহের মধ্যেই সেরে যায় মাঙ্কিপক্স।

আক্রান্ত রোগীর নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায় এ রোগটি। যুক্তরাষ্ট্রে এর আগে সর্বশেষ মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ২০০৩ সালে।

সিডিসির শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, ডালাসে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পাশাপাশি, সংক্রমণের ছড়িয়ে পড়া রোধ করতে যে ফ্লাইটে তিনি নাইজেরিয়া থেকে এসেছিলেন, সেটির অন্যান্য যাত্রীদের সম্পর্কে খোঁজখবর করা হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

তবে ফ্লাইটের মেডিকেল টিম জানিয়েছে, ফ্লাইট পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিমান যাত্রীদের সবাই মাস্ক পরা ছিলেন। তাছাড়া করোনা পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনা বিষয়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান কর্তৃপক্ষ যেসব স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে- সেসব নির্দেশনাও মানা হয়েছে। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা