আন্তর্জাতিক
বাবা-মা 

টিকা না নিলে সন্তানের স্কুলে যাওয়া ‘বন্ধ’

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনাভাইরাস নিয়ে নানা দেশ নানা রকমের পদক্ষেপ নিচ্ছে। এর ধারাবাহিকতায় এবার চীনে নিয়েছে অভিনব পন্থা। বাবা-মাসহ পরিবারের প্রত্যেক সদস্য টিকা না নিলে সন্তানদের স্কুলে প্রবেশের অনুমতি দেয়া হবে না। করোনাভাইরাস রোধে এমনই শক্ত পদক্ষেপ নিয়েছে চীনের স্থানীয় সরকারগুলো।

কিছু কিছু শহর ঘোষণা দিয়েছে, টিকা না নেয়া ব্যক্তিদের হাসপাতাল-সুপারমার্কেটের মতো জায়গাতেও প্রবেশ করতে দেয়া হবে না। খবর বিবিসির।

চলতি বছর শেষের আগেই চীন তার প্রায় দেড়শ কোটি জনসংখ্যার ৬৪ শতাংশ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য পূরণে বিভিন্ন প্রদেশ ও শহরে ভিন্ন ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে।

চলতি সপ্তাহে চীনের গুয়াংজি প্রদেশের এক নোটিশে বলা হয়েছে, যারা এখনো টিকা নেননি, তাদের সন্তানদের স্কুলে ফেরা ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে দ্রুত টিকা নেয়া উচিত। এই নীতি সব বয়সী শিক্ষার্থীর জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে ওই নোটিশে।

জিয়াংজি ও হেনান প্রদেশের সরকারও অনেকটা একই নির্দেশনা জারি করে বলেছে, আগামী শরৎ সেমিস্টারে কেবল সেসব শিক্ষার্থীই ক্লাসে ফিরতে পারবে, যাদের পরিবার টিকা নিয়েছে।

শাংজি প্রদেশের হ্যাংচেং শহরের নীতি বলছে, টিকা না নিলে কোনো ব্যক্তি হোটেল, রেস্টুরেন্ট এবং বিনোদনকেন্দ্রগুলোতে ঢুকতে পারবে না। টিকাগ্রহণের সময়সীমা এলাকা ভেদে ভিন্ন হলেও তাদের বেশিরভাগই জুলাই মাস শেষের আগে টিকা নিতে বলেছে। আগামী সেপ্টেম্বরে দেশটির স্কুল-কলেজগুলোতে ফের পাঠদান শুরুর কথা রয়েছে।

তবে স্থানীয় সরকারগুলোর এমন সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেছেন অনেকেই। চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে এক ব্যক্তি বলেছেন, প্রথমে তারা বলেছে, টিকাগ্রহণ ঐচ্ছিক বিষয়। এখন দেখা যাচ্ছে এটি বাধ্যতামূলকই।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত ১৪০ কোটি ডোজের বেশি টিকা দেয়া হয়েছে। তবে ঠিক কতজন টিকা নিয়েছেন তা পরিষ্কার বলা হয়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা