আন্তর্জাতিক

প্রথম আরব্য নভোচারী মাতরোশি

আন্তর্জাতিক ডেস্ক: আরব নারীদের সেখানে গাড়ি চালানোর অনুমতি পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। সেসব বাধা ডিঙ্গিয়ে এখন মহাকাশে পাড়ি দিতে সাহস যোগাচ্ছে। আর সেই তালিকায় প্রথম আরব নারী নভোচারী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন নোরা আল মাতরোশি। আরব আমিরাতের মহাকাশ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের নভোচারী হিসেবে দুজনকে নির্বাচন করা হয়। নির্বাচিতদের মধ্যে বিশ্বে প্রথম আরব নারী নভোচারী হলেন নোরা আল মাতরোশি।

দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম টুইটারে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

শিগগিরই অবশ্য কোনো মহাকাশ মিশন পরিচালিত করছে না সংযুক্ত আরব আমিরাত। তবে মাতরোশি আশা করছেন একদিন তাঁর মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ হবে। মাতরোশি বলেন, আমার মায়ের পরিবারের পক্ষের লোকজন নাবিক। তাঁরা সমুদ্রে অভিযান চালিয়েছেন। অ্যাস্ট্রোনটের গ্রিক অর্থ নক্ষত্রের নাবিক।

মাতরোশির সঙ্গে নভোচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়া দেশটির আরেক যুবক মোহাম্মদ আল মুল্লা (৩৩)। তাঁরা দুজন এ বছরের শেষদিকে যুক্তরাষ্ট্রে যাবেন এবং নাসার জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ নেবেন। এখন নভোচারী হিসেবে তাঁরা দেশটির অন্য নভোচারীদের সঙ্গে কাজ করছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা