আন্তর্জাতিক

আঞ্চলিক রাজধানী দখলের চেষ্টা তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান ইতিমধ্যেই আফগানিস্তানের অনেকগুলি জেলার দখল নিয়ে নিয়েছে। এবার তারা আঞ্চলিক রাজধানী আক্রমণ শুরু করলো। বুধবার তারা পশ্চিম আফগানিস্তানে কালা-ই-নও আক্রমণ করে। শহরটি তিনদিক থেকে ঘিরে তালেবান আক্রমণ চালাতে থাকে। তারা শহরের কিছুটা ভিতরে ঢুকেও পড়ে। কিন্তু আফগান কর্তৃপক্ষ জানিয়েছেন, সেনা তাদের উপযুক্ত জবাব দিয়েছে।

রয়টার্স সূত্র জানিয়েছে তালেবানের উপর বিমান হামলা করে আফগান বিমান বাহিনী। তবে এএফপি এর আগে আঞ্চলিক গভর্নর হাসামুদ্দিন সামসকে উদ্ধৃত করে জানিয়েছিল, তালেবান পুলিশের সদরদফতরের ভিতরে ঢুকে পড়েছিল। সেই সময় সেখানে বন্দিরা পালায়। শহরের সাধারণ মানুষও ভয় পেয়ে হেরাটের দিকে পালাতে শুরু করে।

পশ্চিম আফগানিস্তানের গ্রামের দিকের এলাকায় তালেবান তাদের আধিপত্য বিস্তার করেছে। এবার তারা শহরের দিকে এগোচ্ছ। তাদের লক্ষ্য হেরাট দখল করা। সামাজিক মাধ্যমে দেয়া ভিডিও থেকে দেখা যাচ্ছে, সশস্ত্র তালেবান মোটরবাইক করে শহরের দিকে যাচ্ছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, তালেবানদের শহর থেকে বিতাড়িত করা হবে। তালেবানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। সেনার তরফ থেকে জানানো হয়েছে, তালেবানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু সেনারও মৃত্যু হয়েছে।

ইরানের উদ্যোগে তেহরানে আলোচনায় বসলেন তালেবান নেতা ও আফগান সরকারের কর্মকর্তারা। সেখানে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনিও ছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ তালেবান ও আফগান সরকারের মধ্যস্থতাকারীদের বলেছেন, তারা যেন কঠিন সিদ্ধান্ত নেন। আফগানিস্তানে ব্যর্থ হওয়ার জন্য তিনি অ্যামেরিকার নিন্দাও করেন।

ইরানের এই উদ্যোগ অবাক করার মতো। দোহায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে আলোচনা চালিয় যাচ্ছেন। সেই আলোচনা অবশ্য খুব একটা এগোচ্ছে না। তার মধ্যেই তালেবান এখন এলাকা দখলের কৌশল নিয়েছে। এই অবস্থায় ইরানও উদ্যোগী হলো।

গত সপ্তাহেই মার্কিন ও ন্যাটো বাহিনী বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে দিয়ে চলে গেছে। এই বিমানঘাঁটিই ছিল তালেবান বিরোধী অপারেশনের কম্যান্ড সেন্টার। এর ফলে আফগান সেনারা যে বিমান বাহিনীর সাহায্য পেত, তা এখন অনেকটাই কমে গেছে। ফলে তালেবানের পক্ষেও এলাকা দখলের কাজটা অপেক্ষাকৃতভাবে সহজ হচ্ছে। সম্প্রতি তালেবান আক্রমণের মুখে পড়ে ২৮০ জন আফগান সেনা তাজিকিস্তান চলে গেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা