আন্তর্জাতিক
হাইতির প্রেসিডেন্টকে হত্যা

চার বিদ্রোহী নিহত, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন চারজনকে গুলি করে হত্যা ও দুইজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনার পর দেশটিতে শান্তি বজায় রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) নিজের বাসায় সন্ত্রাসী হামলায় নিহত হন প্রেসিডেন্ট জোভেনেল মোইসি। এরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনায় চারজন নিহত হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

দেশটির পুলিশ প্রধান লিওন চার্লেস বলেন, হত্যাকারীরা হয়তো নিহত হবে, না হয় তাদের গ্রেফতার করা হবে।

এরআগে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা বুধবার ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট–অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায়। এ সময় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট মইসি নিহত হন। আহত হন তার স্ত্রী।

হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলার পরপরই দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মোইসিকে হত্যার পর তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন ক্লদ।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন জোভেনেল মইসি। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার সময় সরকার বিরোধী আন্দোলনও হয়েছ অনেকবার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা