আন্তর্জাতিক

জ্যাকব জুমা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯)। পরে দেশটির আদালত তাকে কারাগারে পাঠান। স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) রাতে দেশটির কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই একটি কারাগারে এ দণ্ড ভোগ করতে যান তিনি।

পরে জুমার আত্মসমর্পণের খবর জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিবিসি এ খবর জানিয়েছে। এর আগে জ্যাকব জুমাকে এ দিন রাতের মধ্যে আত্মসমর্পণের পুলিশের পক্ষ আল্টিমেটাম দেওয়া হয়া।

ক্ষমতায় থাকতেই জ্যাকব জুমার নামে দুর্নীতি অভিযোগ ওঠেছিলো। এই অভিযোগ তদন্ত চলছিলো। তা তদন্ত করছিলেন দেশটির উপ-প্রধান বিচারপতি রেমন্ড জোনডো। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্তের জন্য জুমাকে তলব করা হয়েছিলো। কিন্তু ওই তলবে তিনি আদালতে হাজির হননি। এজন্য আদালত অবমাননার দায়ে এ দণ্ড দেওয়া হলো তাকে।

জুমার মতে, চলমান মহামারি করোনার মধ্যে তিনি কারাগারে গেলে তা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।

এদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে আসছেন জ্যাকব জুমা।

চলতি বছরের ২৯ জুন আদালত অবমাননার দায়ে জুমার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে জুমা গ্রেফতার ঠেকাতে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছিলেন। অবশেষে বুধবার রাতে তিনি নিজেই পুলিশের কাছে ধরা দেন। সাবেক ওই প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর মাধ্যমে দক্ষিণ আফ্রিকারবাসী এক নতুন ইতিহাসের সাক্ষী হলো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা