আন্তর্জাতিক

কানাডায় অগ্নিকাণ্ড, মৃত্যু ৭ 

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার অ্যালবার্টা রাজ্যের চেস্টারমেয়ার শহরে এক বাড়িতে অগ্নিকাণ্ড হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৭ পাকিস্তানি মারা য়ায়।কানাডার সংবাদমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি)-এর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর মুখপাত্র কর্পোরাল ট্যামি কেইবেল সিবিসিকে বলেন, ওই বাড়িটিতে দু’টি পাকিস্তানি পরিবারের মোট ১২ জন সদস্য ওই বাড়িতে থাকতেন।

শুক্রবার আগুন লাগার পর ৫ জন কোনো প্রকারে বের হতে পারলেও হলেও বাকি ৭ জন বাড়িটি থেকে বের হতে পারেননি।

নিহতদের মধ্যে ৩৮ বছর বয়সী এক নারী ও পুরুষ, ৩৫ বছর বয়সী এক নারী, ১২ বছর বয়সী একটি ছেলে ও মেয়ে, ৮ বছর বয়সী এক মেয়ে শিশু এবং ৪ বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে।

তাদের সবার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ট্যামি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাদের ধারণা হয়েছে, এটি একটি দুর্ঘটনা। ইচ্ছাকৃতভাবে ওই বাড়িতে কেউ অগ্নিসংযোগ করেছে- এমন প্রমাণ তারা পাননি। গোটা দুর্ঘটনাকে ‘খুবই দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন ট্যামি কেইবেল।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা