আন্তর্জাতিক

বিড়াল উদ্ধারে দমকল কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: গাছে পোষা বিড়াল আটকে গেছে। বিড়ালের ভালোবাসায় উঠে পড়লেন মালিক। তারপর ওই গাছ থেকে নামার চেষ্টা করেন তিনি। কিন্তু এবার ঘটলো বিপত্তি। ওই গাছ থেকে আর নামতে না পেরে খবর দেন ফায়ার সার্ভিসকে। এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে।

রাজ্যের তুলসা শহরে হঠাৎ করেই খেলার ছলে একটি গাছে চড়ে বসে পোষা বিড়াল। এতেই ঘটে বিপত্তি। অনেক চেষ্টা করেও গাছ থেকে নামাতে ব্যর্থ হন তিনি। একপর্যায়ে নিজেই বিড়ালটিকে নামাতে ঝুঁকিপূর্ণ গাছে উঠে আটকা পড়েন ওই ব্যক্তি।

কোনভাবে গাছ থেকে নামতে না পারলে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় তাদের নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন তারা।

এই ঘটনার দৃশ্য ভিডিও করেন ফায়ার সার্ভিসে কর্মীরা। দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মী জেম ব্রুক ওই ব্যক্তিকে বিশেষ মইয়ে ওঠার নির্দেশনা দিচ্ছেন। বিড়ালটিকে একটি ব্যাগপ্যাকে করে নিরাপদে নামিয়ে আনেন দমকল কর্মীরা।

এ ঘটনা শুধু ফেসবুকে নয় অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে পড়ে। অনেকে ভিডিওতে মন্তব্যে লেখেন 'ভালো মানুষ ভালো কাজ করেছে'। মালিক ঝুঁকি নিয়ে প্রথমে নিজেই উদ্ধারে নামায় তার প্রশংসাও করেন অনেকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা