আন্তর্জাতিক

মাস্ক শনাক্ত করবে করোনা!

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে এখন বির্পয। করোনাভাইরাস এমন ভাইরাস যা শনাক্তের জন্য হাসপাতাল কিংবা পরীক্ষা কেন্দ্রে ছুটতে হয়। এবার এই ভাইরাস শনাক্তের জন্য আর হাসপাতাল কিংবা পরীক্ষা কেন্দ্রে ছুটতে হবে না।

মুখে থাকা মাস্কটিই শনাক্ত করবে এই ভাইরাস। তাও মাত্র ৯০ মিনিটের মধ্যে। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনিস্টিটিউ অব টেকনোলোজি (এমআইটি) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই মাস্ক উদ্ভাবন করেছেন।

ন্যাচার বায়োটেকনোলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মাস্কে শক্তিশালী সেন্সর ব্যবহার করা হয়েছে, যা করোনাসহ অন্যান্য ভাইরাস ও ব্যাকটেরিয়া শনাক্ত করতে সক্ষম। ছোট এই সেন্সরটি অন্য যে কোনো মাস্কেও ব্যবহার করা যাবে।

গবেষকরা জানিয়েছেন. সেন্সরটি শুধু মাস্কেই নয়, পরিহিত ল্যাব কোর্টে থাকা ভাইরাসও শনাক্ত করতে পারবে। এটি ল্যাবের প্যাথোলজিস্টদের স্বাস্থ্য সুরক্ষায়ও কাজে দিবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার এনগুয়েন বলেন, ‘ভাইরাস শনাক্ত পরীক্ষা খুবই স্পর্শকাতর একটি বিষয়। তবে আমাদের উদ্ভাবিত মাস্কটি ভাইরাস শনাক্তে পিসিআর টেস্টের মতোই দ্রুত কাজ করবে এবং সুরক্ষিত। সেন্সরটি সার্স-২ গোত্রভুক্ত সব ভাইরাস, যেমন- ইনফ্লুয়েঞ্জা, ইবোলা, জিকা ও করোনা ভাইরাস শনাক্তে সক্ষম।’

এমআইটির অধ্যাপক জেমস কলিন্স বলেন, ‘আমরা মাস্কটিতে জৈব সিনথেটিক সেন্সর ব্যবহার করেছি ,যা ব্যাকটেরিয়াল নিউক্লিক এসিড, বিষাক্ত কেমিক্যাল ও স্নায়ুর জন্য ক্ষতিকর পদার্থগুলো শনাক্তে কার্যকর।’

তিনি বলেন, ‘বায়োসেন্সর নিয়ে আমরা এমন পরিকল্পনা নিয়ে আগাচ্ছি যা, সম্মুখসারির কর্মী, সামরিক কাজে সম্পৃক্ত ব্যক্তিদের সুরক্ষায় ব্যবহৃত হতে পারে। এই মাস্কগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারী প্রয়োজনে নিজেই সেন্সর চালু ও বন্ধ করতে পারেন। মাস্কটিতে সিলিকন ইলাস্টোমার ব্যবহার করা হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য পরীক্ষার ফলাফল যাতে মাস্কের ভিতরেই দেখা যায় এমন ব্যবস্থা রাখা হয়েছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা