আন্তর্জাতিক

আফগানদের জন্য আবর্জনা

আন্তর্জাতিক : আফগানিস্তান থেকে মার্কিন সেনারা চলে যাচ্ছে, রেখে যাচ্ছে বিশাল আবজর্নার স্তূপ। যার ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে অনলাইনে। বাইডেনের ঘোষিত সময়সীমার ১১ সপ্তাহ আগেই বাগরাম বিমানঘাঁটি থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

২০০১ সাল থেকে বাগরামে যুক্তরাষ্ট্রের এক লাখের বেশি সেনা দায়িত্ব পালন করেছেন। কাবুল থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী এলাকাটি রীতিমতো ছোটখাটো মার্কিন শহরে পরিণত হয়েছিল। গড়ে উঠেছিল শপিং সেন্টার, ফাস্টফুডের দোকান।

যাওয়ার সময় মার্কিন সেনারা দরকারি সরঞ্জামগুলো সঙ্গে নিয়ে যাচ্ছেন অথবা স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করছেন। ফেলে যাচ্ছেন বিপুল আবর্জনা, প্যাকেজিং ও ইলেকট্রনিক বর্জ্য।

যদিও স্থানীয় মানুষের মধ্যে বিপুল কৌতূহলের জন্ম দিয়েছে এই বর্জ্য। তাদের চোখ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে মূল্যবান কিছুর আশায়! আবর্জনা থেকে খুঁজে পাওয়া উপকরণ বিক্রি করে অনেকে অর্থ আয়েরও চেষ্টা করছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা