আন্তর্জাতিক

জাপানে ভূমিধসে নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে মধ্যাঞ্চলীয় শহর আতামিতে প্রবল বৃষ্টিপাতের পর আচমকা ভূমিধস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩রা জুলাই) এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনএইচকে জানিয়েছে, ভূমিধসে শিজুওকা অঞ্চলের বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে আতামি শহরে ভূমিধসে একাধিক বাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে ভেসে যেতে দেখা গেছে।

জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ এবং দমকল বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ শুরু করেছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিজুওকা কর্মকর্তারা জাতীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে।

ঘটনাস্থলের কাছাকাছি এলাকাগুলোতে রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিধসের আঘাতে গাড়ি উল্টে গিয়ে কানাগাওয়া অঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির বেশ কিছু এলাকায় আরও অন্তত দুদিন ভারি বৃষ্টিপাত হতে পারে।

এনএইচকে’র তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় শিজুওকার পাশাপাশি কানাগাওয়া অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাবে স্থানীয় কর্তৃপক্ষগুলো আকস্মিক বন্যা ও তৎসম্পর্কিত সম্ভাব্য বিপর্যয়ের সতর্কতা জারি করতে বাধ্য হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা