আন্তর্জাতিক

দাবানলে অতিষ্ঠ কানাডার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র দাবদাহ এবং বজ্রপাত থেকে দাবানলের সৃষ্টি। আর এই দাবানল ছড়িয়ে পড়েছে কানাডার পশ্চিমাঞ্চলে। ১৩০টির বেশি ছোটবড় দাবানলের কারণে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ কলম্বিয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনতে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি সপ্তাহের শুরুতে ওই প্রদেশের লাইটন থেকে পালাতে বাধ্য হয়েছে গ্রামের লোকজন। খবর বিবিসির।

কানাডার দাবানল নিয়ন্ত্রণ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে কমপক্ষে শতাধিক দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ৭৭টি সৃষ্টি হয়েছে গত দু'দিনে। এগুলোর বেশির ভাগই বজ্রপাত থেকে সৃষ্টি।

দাবানলের আগুন নেভাতে স্থানীয় দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া ব্রিটিশ কলম্বিয়ার প্রায় ১ হাজার বাসিন্দা দাবানল থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।

সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ার লাইটন গ্রামে তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যেই শুরু হয়েছে ভয়াবহ দাবানল। শুধু কানাডা নয়, এবার উত্তর আমেরিকাজুড়েই অস্বাভাবিক গরম পড়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, এর মধ্যেই তিনি ব্রিটিশ কলম্বিয়ার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ওই এলাকাগুলোর বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে একটি বিশেষ টিম গঠন করা হবে।

ভ্যানকুভারের ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ২৫০ জনের বসবাস। বুধবার বিকেলে সেখানে দাবানল শুরু হওয়ার পর লোকজন বাধ্য হয়েই বাড়ি ছেড়েছে। অনেকেই নিজেদের সঙ্গে কোনও জিনিসপত্র নেয়ারও সুযোগ পাননি। মেয়র জান পোলডারম্যান বলেন, মাত্র ১৫ মিনিটের মধ্যেই পুরো শহর ধোঁয়ায় ঢেকে গেছে।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিৎ সজ্জন জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় হেলিকপ্টার ও হারকিউলিস টারবোপ্রপ পরিবহন উড়োজাহাজের মাধ্যমে সহায়তা কার্যক্রম চালানো হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা