আন্তর্জাতিক

বিমান চলাচল স্থগিত করেছে সৌদি

আন্তর্জাতিক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চারটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব। শনিবার (৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তান।

যেসব সৌদি নাগরিক ওইসব দেশে রয়েছেন এবং যারা স্থানীয় সময় রোববার (৪ জুলাই) বেলা ১১টার আগে সৌদি আরবে পৌঁছাবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

সম্প্রতি ওইসব দেশে করোনা সংক্রমণ ও ভাইরাসটির নতুন ধরনের ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা