আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্র ইরাক–সিরিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে ইরানসমর্থিত কমপক্ষে পাঁচজন মিলিশিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার (২৭ জুন) সন্ধ্যায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেসব স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়, তা ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপগুলো ব্যবহার করে আসছিল। এসব মিলিশিয়া গোষ্ঠী ইরাকে অবস্থানরত মার্কিনদের ওপর গাড়ি হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে বিমান হামলা চালানো হয়েছে।

পেন্টাগন ওই বিবৃতিতে আরও বলেছে, এ হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার বার্তা পাঠিয়েছেন। আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো আঘাতে এভাবেই প্রতিক্রিয়া দেখানো হবে।

গত ফেব্রুয়ারি মাসে ইরানসমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ২০ জন নিহত হন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা