আন্তর্জাতিক

যুক্তরাজ্যের অস্ত্রে মানবাধিকার লঙ্ঘন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন ও নাগরিক অধিকার দমনের অভিযোগ উঠেছে তাদের দুই-তৃতীয়াংশই যুক্তরাজ্য থেকে অস্ত্র কিনে ছিল। গত এক দশকে এসব দেশের কাছে প্রায় এক হাজার ৭০০ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে দেশটি।

রোববার (২৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মৌলিক মানবাধিকার ও জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করা হয়, এমন ৫৩টি দেশের তালিকা করেছে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত মানবাধিকার সংস্থা ফ্রিডম হাউস। ওই তালিকায় থাকা ৩৯টি দেশের কাছে যুক্তরাজ্য সরকারের অনুমোদন দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি হয়েছে। গত এক দশকে মানবাধিকার প্রশ্নে সমালোচনার মুখে থাকা এসব দেশের কাছে এক হাজার ৬৮০ কোটি পাউন্ডের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করেছে যুক্তরাজ্যের অস্ত্র কোম্পানিগুলো। এসব দেশের তালিকায় লিবিয়া, সৌদি আরব ও তুরস্কের নাম রয়েছে।

এদিকে লন্ডনভিত্তিক বেসরকারি সংগঠন ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেডের (সিএএটি) পর্যালোচনায় বেরিয়ে এসেছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যেসব দেশের তালিকা করেছে, সেগুলোর অধিকাংশ দেশের কাছেও অস্ত্র বিক্রি করেছে তারা। দমনমূলক শাসনব্যবস্থা বিদ্যমান, এমন ৩০টি দেশের তালিকা করে যুক্তরাজ্য সরকার।

সিএএটির তথ্যমতে, গত এক দশকে এই তালিকায় থাকা ২১টি দেশের কাছে অস্ত্র বিক্রি করেছে বিভিন্ন ব্রিটিশ কোম্পানি। বিক্রি করা হয়েছে এক হাজার ১৮০ কোটি পাউন্ডের অস্ত্র ও সামরিক সরঞ্জাম।

যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ বলছে, মিসর, বাহরাইন, কাতার, সৌদি আরব, থাইল্যান্ড, তুরস্কসহ ৯টি দেশ যুক্তরাজ্য থেকে রপ্তানি হওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রধান ক্রেতা। এসব দেশের বেশির ভাগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এমনকি গত ১ দশকে রাশিয়ার কাছেও ৪ কোটি ৪০ লাখ পাউন্ডের অস্ত্র, গোলাবারুদ, স্নাইপার রাইফেল গেছে যুক্তরাজ্য থেকে।

এ বিষয়ে সিএএটির মিডিয়া প্রধান অ্যান্ড্রু স্মিথ বলেন, এই মুহূর্তে ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ধ্বংসযজ্ঞ চালানোর পেছনে যুক্তরাজ্যে তৈরি হওয়া অস্ত্রের বড় ভূমিকা রয়েছে। এমনকি যুক্তরাজ্য সরকার এখন যেসব অস্ত্র বিক্রি করছে, সেগুলো ব্যবহার করে আগামীতে ধ্বংসযজ্ঞ ও দমন–পীড়ন চালানো হতে পারে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা