ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছে চীন। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার ওয়াশিংটনের ওপর বেজায় চটেছে বেইজিং।

আরও পড়ুন: জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ

শনিবার (৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে অস্ত্র বিক্রি প্রত্যাহার’ করার আহ্বান জানিয়েছে চীন।

এ ব্যাপারে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, এই অস্ত্র বিক্রি 'তাইওয়ানের স্বাধীনতাকামী' বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠাচ্ছে এবং চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।

পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে চীন দৃঢ়তার সঙ্গে বৈধ এবং প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বেড়েছে পেঁয়াজ আমদানি

প্রসঙ্গত, তাইওয়ানের কাছে ১৬০টি ক্ষেপণাস্ত্রসহ ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অস্ত্র বিক্রির এ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য এসব অস্ত্র খুব জরুরি।

তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সম্প্রতি তাইওয়ান সফর করেন। তার ওই সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুরু হয়। তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং। এমন পরিস্থিতিতেই তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন করে যে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে এর মধ্যে আছে ধেঁয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য ৬৬ কোটি ৫০ লাখ ডলারের রাডার ওয়ার্নিং সিস্টেম।

এ ছাড়া আছে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, যা যে কোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম। এ ছাড়া আছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ১০০ ক্ষেপণাস্ত্র।

তবে তাইওয়ানের কাছে এই অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে তাইওয়ান প্রশ্নে কংগ্রেসের উভয় দল সবসময় সমর্থন দিয়ে আসছে। তাই কংগ্রেস তাইওয়ানের কাছে নতুন করে এসব অস্ত্র বিক্রির অনুমোদন শিগগিরই দেবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা