আন্তর্জাতিক

আমের বিনিময়ে স্মার্টফোন!

আন্তর্জাতিক ডেস্ক: মোট মাত্র ১২টি আম। এই আমগুলোর দাম আর কত হবে? বেশিতো আর হবে না। কিন্তু তার দাম উঠলো ১ লাখ ২০ হাজার। আমগুলো বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গ সীমান্ত ঘেঁষা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে।

বিক্রেতা কিশোরী তুলসি কুমারীর কাছে আমগুলো কিনেছেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী।

আনন্দবাজার পত্রিকা লিখেছে, পঞ্চম শ্রেণির ছাত্রী তুলসি। সরকারি স্কুলে পড়ে সে। স্কুলও এখন বন্ধ। অনলাইন ক্লাসের জন্য তার একটা স্মার্টফোনের খুব প্রয়োজন তার। দরিদ্র পরিবারের সেই সামর্থ্যও নেই যে তুলসিকে স্মার্টফোন কিনে দেবে।

তাই বলে তুলসি দমে যায়নি। আম বিক্রির সিদ্ধান্ত নেয় সে। সম্প্রতি তুলসি রাস্তার ধারে আম বিক্রি করছিল। তখনই আমেয়া হেত নামে এক ব্যবসায়ী তুলসির কাছ থেকে ওই ১২টি আম এক লাখ ২০ হাজার রুপির বিনিময়ে কিনে ​নেন।

আমেয়া জানান, স্থানীয় সংবাদমাধ্যম থেকে তিনি জানতে পেরেছিলেন তুলসি কুমারীর কথা। আর্থিক অনটনের জন্য তুলসির পড়াশোনাও বন্ধ হতে চলেছিল। তখনই তিনি সিদ্ধান্ত নেন তুলসিকে সহযোগিতা করবেন। সেই সুযোগ আসে তুলসি গ্রামে যখন আম বিক্রি করছিল। সে সময় তার কাছ থেকে লাখ টাকার বিনিময়ে ওই আম কিনে নেন আমেয়া।

তুলসি জানিয়েছে, অনলাইন ক্লাসের জন্য সে আম বিক্রি করে একটু একটু করে টাকা জমাচ্ছিল স্মার্টফোন কিনবে বলে। কিন্তু হঠাৎ এক ব্যক্তি এসে তার আমগুলো এত টাকায় কিনে নেয়। এখন সে স্মার্টফোন কিনতে পারবে। করতে পারবে ক্লাস।

আমেয়া বলছেন, পড়ার জন্য তুলসির উৎসাহ তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই তুলসির সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা